দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুরের সাংসদের হাতে বালুরঘাটে বিশ্ববিদ্যালয় গড়ার দাবী পত্র তুলে দেন বালুরঘাট কলেজের অধ্যাপকরা

দক্ষিণ দিনাজপুর জেলায় ঘোষিত বিশ্ববিদ্যালয় বালুরঘাট শহরের বালুরঘাট কলেজে করার দাবীতে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষের সাথে দেখা করলেন বালুরঘাট কলেজের অধ্যাপকরা। দাবী করলেন ঘোষিত বিশ্ববিদ্যালয় যাতে বালুরঘাট শহরেই হয়। মুখ্যমন্ত্রী জেলা সফরের সময় ঘোষণা করেছিলেন জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এর পরেই শুরু হয় কোথায় বিশ্ববিদ্যালয় হবে তা নিয়ে টানাটানি। জেলা প্রশাসন তড়িঘড়ি গঙ্গারামপুরে জমি চিহ্নিত করে। বালুরঘাট এর সাধারণ মানুষ দাবী করতে থাকে জেলা সদর বালুরঘাট শহরে হোক বিশ্ববিদ্যালয়। এদিন বালুরঘাট সার্কিট হাউসে অর্পিতা ঘোষের সাথে দেখা করে তার হাতে দাবী পত্র তুলে দেন বালুরঘাট কলেজের অধ্যাপকরা। 

        সাংসদ অর্পিতা ঘোষ বলেন, দাবী পত্র পাঠিয়ে দেবেন শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরই ঠিক করবে জেলার কোথায় বিশ্ববিদ্যালয় হবে। তবে তিনি এও জানান যে বালুরঘাটে বিশ্ববিদ্যালয় তৈরির পরিকাঠামো রয়েছে।